• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৯:৩৮
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৯:৩৮

9666586 1

সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সমাজ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ স্থানীয় এক ছাত্রদল নেতার। ওই ছাত্রদল নেতার নাম শাখাওয়াত হোসেন শাকিল মিয়াজি। তিনি উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

সোমবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামে তাকে মারধর করে একদল যুবক এমনটা জানিয়েছে স্থানীয়রা।

ছাত্রদল নেতা শাকিল মিয়াজী বলেন, সোমবার সন্ধ্যায় বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামে ফুফুর জানাযা নামাজ পড়তে যাই। রাত ৯টার দিকে ফুফুর বাড়ি থেকে ফেরার পথে মান্দারী গ্রামের তিন রাস্তার মোড়ে ৮-৯ জন যুবক আমার গতিরোধ করে। এ সময় ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে কেন লেখালেখি করি জানতে চেয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।

একপর্যায়ে আমাকে লাঠি দিয়ে আঘাতের পর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। আমি নিজেকে রক্ষার চেষ্টা করলে তারা একযোগে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রাস্তার পাশে ফেলে দেয়। ফের সরকারবিরোধী লেখালেখি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় এলাকা ত্যাগ করে ফেনী আধুনিক সদর হাসাপাতালে চিকিৎসা নিই।

শাকিল আরও বলেন, হামলাকারীরা সবাই সরকার দলীয় রাজনীতিতে জড়িত। ছাত্রদলের রাজনীতি করার কারণে হামলার ভয়ে গ্রামের বাড়িতে থাকতে পারি না তাই বাধ্য হয়ে ফেনীতে থাকি। কিছুদিন আগেও ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন ছেলে আমার বাড়িতে গিয়ে আমার পরিবারকে গালিগালাজ করে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর এই ঘৃণিত হামলার নিন্দা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শোয়াইব তানিম জানান, বগাদানা ইউনিয়নে কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। ছাত্রদল নিজেরা অন্য কোথাও মারামারি করেও ছাত্রলীগের উপর দোষ দিচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল জানান, ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ হামলা হয়েছে। নিজেরা মারামারি করে ছাত্রলীগের উপর দোষ চাপায়।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, হামলার ঘটনা পুলিশকে কেউ অবহিত করেনি। ভিন্ন সূত্রে জানার পর মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com