• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন: রিজভী

প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৯:০০
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৯:০০

96665896 3

সরকার নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা প্রত্যক্ষ যুদ্ধ করেননি। শহীদ জিয়া নিজের জীবনবাজি রেখে সম্মুখে যুদ্ধ করেছেন। স্বাধীনতার ডাক দিয়েছেন। তাই জিয়াউর রহমানকে নিয়ে এত হিংসা। তাই সরকার জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনগণ থেকে দূরে রাখতে চায়। নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন, কিন্তু সত্যিকারের ইতিহাস থেকে, মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না।

বুধবার (২৭ মার্চ) বিকালে পান্থপথ ‘সামুরাই কনভেনশন সেন্টারে’ ঢাকা মহানগর উত্তরের ২২, ৩৫, ৩৬ নং ওয়ার্ড এবং শিল্পাঞ্চল থানাধীন ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

রিজাভী বলেন, আমাদের বাসা এবং কারাগারের মধ্যে কোন পার্থক্য নেই। আমাদের অনেক সাথী এখন হয়ত কারাগারে ইফতার করছে। নীরবসহ অনেকে কারাগারে ইফতার করছে। আমিনুল, আনোয়ার, তুহিন, রাজ্জাক কিছুদিন হয় কারাগার থেকে বের হয়েছেন। আজকে এই বন্দীশালা ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার ভয় থেকেই নেতাদের গ্রেফতার করে। আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর আজ জেগে উঠেছে এটি টের পেয়ে শেখ হাসিনা তাকে গ্রেফতার করেছে। কতদিন গ্রেফতার করে আপনার অবৈধ ক্ষমতা দখলে রাখবেন। আপনি এ দেশটাকে পঁচিয়ে দিয়েছেন। জনগণের টাকা লোপাট করতে সুযোগ করে দিয়েছেন আপনার লোককে। আপনি দুর্নীতির বড় বরপুত্র, দুর্নীতির বড় পৃষ্টপোষক। পৃথিবীর কোথাও এরকম দুর্নীতিবাজ খোঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আপনি কিনা আজকে বলেছেন জিয়াউর রহমান নাকি দেশপ্রেমিক মানুষকে হত্যা করছেন. উনি নাকি আওয়ামী লীগের চাকরি করতেন? জিয়াউর রহমান সরকারী চাকরী করতেন। আপনার বাবাতো জমিদার ছিলেন না।

তিনি বলেন, শহীদ জিয়া নিয়ে যত মিথ্যা যত অপপ্রচার তার জননী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত কুৎসা যত অপমান তার মুখপাত্র হচ্ছেন শেখ হাসিনা। উনার (প্রধানমন্ত্রী) মনমানসিকতা পাকিস্তানিদের পক্ষে। জিয়াউর রহমান হত্যাকারী নন। কারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, কারা হাজার হাজার বিরোধী মতধারীদের হত্যা করেছে জাতি তা জানে।

আমিনুল হক বলেন, আজকে দেশে সুস্থধারার কোনো রাজনীতি নেই। রাজনীতির নামে দেশে চলছে অপরাজনীতি। রাজনৈতিক সহবস্থান আজ তুলে নেওয়া হয়েছে। দেশের রাজনীতিটাকেই কলুষিত করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই বিরোধীমত সহ্য করতে পারে না। যখনই তাদের দূর্নীতি ও লুটপাটের কেউ প্রতিবাদ করবে তার আর রক্ষা নেই। সে যতই সম্মানী লোক হোক না কেনো। আজকে আওয়ামী লীগ কৌশলে রাজনীতির প্রতি জনগণের মাঝে অনীহা সৃষ্টি করেছে। মানুষ আজ রাজনীতিতে ভয়ের চোখে দেখে। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও সম্মাম আজ উঠে গেছে। আর এর সবকিছুই আওয়ামী লীগের পরিকল্পনা, দেশকে রাজনীতি শূণ্য করার।

মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য তহিরুল ইসলাম তুহিন, এল রহমান, হাজী ইউসুফ, মো: শাহ আলম, আহসান উল্লাহ চৌধুরী হাসান, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক, মোজাম্মেল হক সেলিমসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com