• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বঞ্চিত ২৫০০ কর্মকর্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৩
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক শেখ হাসিনা সরকারের আমলে পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব এ তথ্য জানান। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি এবং সুবিধাবঞ্চিত প্রায় ২,৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সার্বিক সহায়তা প্রদান করবে।

সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, বঞ্চিত কর্মকর্তাদের সম্পর্কে যদি গোয়েন্দা তথ্য ইতিবাচক হয়, তবে তাদের পুনরায় চাকরিতে সুযোগ দেওয়া হতে পারে এবং আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম