• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঐক্যবদ্ধ থাকলে কেউ মাথায় কাঁঠাল ভাঙতে পারবে না: জামায়াত আমীর

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৬
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৬

 

টাঙ্গাইল প্রতিনিধি

ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যেকোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্যকে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোনো অবস্থায়ই যেন আবার বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারবে না।

বাংলাদেশে জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদের পিতা জিয়াউল হক, শহীদ আবীরের বোন সৈয়দা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললের সমন্বয়ক মনিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহসহ অনেকে।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এর আগে, সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশে জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম