• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশে চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৯
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে- ‘‘গণ সমাবেশ’’। এতে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীবৃন্দ সংস্কৃতিক পরিবেশন করছেন। জাসাস আহবায়ক হেলাল খানের নেতৃত্বে এই পরিবেশনা হচ্ছে।

আজকের সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমন্বয় করবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুন্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম