• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-নেপাল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০০

96666666639

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দেখা করার সময় নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আলোচনায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ। বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রফতানি করতে সক্ষম হবে।

শক্তি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে অংশ নেন। এ বৈঠক বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে বাংলাদেশ ও নেপাল একত্রে অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com