• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ১:১৪
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ১:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর গুলশান এলাকা থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম