• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুলতান মনসুরের ফাঁসির দাবিতে কুলাউড়ায় বিএনপির মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ২:৩৫
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ২:৩৫

9666696 1

সুলতান মনসুরের ফাঁসির দাবিতে কুলাউড়ায় বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গ্রেপ্তার হওয়ায় আনন্দ মিছিল বের করেছে কুলাউড়া বিএনপি। এসময় তার ফাঁসির দাবি জানায় বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

এসময় বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় সুলতান মনসুরের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেয়। এবং সুলতান মনসুরের দোসরদের আইনের আওতায় আনার দাবি তোলে।

মিছিল শেষে চৌমুহনী চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহিতুর রহমান মুহিত, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com