• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:২৬
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:২৬

 

আদালত প্রতিবেদক

বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে দোহার থানার মামলায় তিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর ৩ দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম