• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:৪২
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:৪২

98885896 1

বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার সারা রাত শয্যাগত ছিলেন। ব্লিডিং হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে। কয়েক দিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ৯৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com