• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কমনওয়েলথ নয়, বিমসটেকে যাবেন ড. ইউনূস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:১৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:১৮

9658969

কমনওয়েলথ নয়, বিমসটেকে যাবেন ড. ইউনূস

জনতার আওয়াজ ডেস্ক
দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যাবেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে চলতি বছরের নভেম্বরে ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রীপর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।

সামোয়াতে ভারত-পাকিস্তানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বেশকিছু বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ইতোমধ্যে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।

বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলন যখন হবে উনি যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ, বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের ব্যাপার। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com