• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আমাকে ফাঁসির আসামির সাথে রাখা হয়েছে: পলক

প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৬:৫৮
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৬:৫৮

9633339

আমাকে ফাঁসির আসামির সাথে রাখা হয়েছে: পলক

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে ফাঁসির আসামির সাথে রাখা হয়েছে। পরিবারের সাথে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে হাজির হয়ে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এসব কথা বলেন তিনি।

পলক জানান, তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ডিভিশন পাচ্ছেন না। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে রাখা হয়েছে। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তিনি পরিবারের সাথে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না।

এ সময় আদালত তাকে লিখিত আবেদন করার নির্দেশ দেন।

এদিন জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে উক্ত মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com