• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ঢাবির সাদা দলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬

 

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের এক সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থনে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য মনোনয়ন চূড়ান্ত করে।

সোমবার (৩০ ডিসেম্বর) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে সাদা দলের এই সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন প্রাপ্তদের নামগুলো হলো, আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো.আবুল কালাম সরকার (উত্তর)। সাদা দলের সাধারণ সভায় উক্ত নামগুলো উপস্থাপন করা হলে সভা তা অনুমোদন করে।

সাদা দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিত ভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।

ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী-এর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহবায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার-এর নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলাম-এর নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীন-এর নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম