• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল? জামায়াতকে ইঙ্গিত করে রিজভীর প্রশ্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ৭:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ৭:০৩

 

নিউজ ডেস্ক
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন? বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না। রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হত।

অনুষ্ঠানে বিগত সরকারের বিরুদ্ধে ওঠা গুম-খুনের অভিযোগের দ্রুত বিচার দাবি করেন রিজভী। তিনি বলেন, এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইলিয়াস আলীকে গুম করার বিচার হবে না? বিগত ১৫ বছরের হত্যা-নির্যাতনের বিচার হবে না? আমাদের নেতা ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে শেখ হাসিনা তাকে নিরুদ্দেশ করে দেয়। সঙ্গে আরও সাড়ে ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়। আমরা ভয়ংকর নির্যাতন মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম