• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

পর্দা উঠল বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ১১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ১১:৩৮

পর্দা উঠল বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের

প্রেস বিজ্ঞপ্তি

পর্দা উঠল বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের

‘জমকালো ও বর্ণাঢ্য’ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিগ বাজেটের ফুটবল আসর সিলেটের বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে পৌরশহরের শ্রীধরপুর গ্রামের মাঠে ‘বেলুন’ উড়িয়ে আনুষ্ঠানিক টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনা আয়োজন করা হয়েছে বিগ বাজেটের ওই ফুটবল টুর্ণামেন্টের।

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিশ্বনাথ উপজেলার ‘হেলাল ফুটবল একাদশ (শাহবাজপুর-দশঘর)’ ৩-১ গোলে ব্যবধানে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। উদ্বোধনী ম্যাচে উভয় পক্ষে থাকা স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি নাইজেরিয়া ও আইভেরিকোস্ট থেকে আগত খেলোয়াড়রা একে অপরের মুখোমুখী লড়াই করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হেলাল ফুটবল একাদশের খেলোয়াড় মিলাদ।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম. আসকির আলী বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ’সহ সিলেটের খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন জনতার নেতা নিখোঁজ এম.ইলিয়াস আলী। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে পুনঃরায় খেলাধুলার উন্নয়নে কাজ করব। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ও নতুন নতুন খেলার মাঠ বা স্টেডিয়াম তৈরী না হলে প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়ে আসবে না। এজন্য সরকারের পাশাপাশি প্রবাসী ও বিত্তবান’সহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি এম. ইলিয়াস আলী যাতে অক্ষত অবস্থ সবার মাঝে দ্রæত ফিরে আসেন, এজন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উদ্বোধকের বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান, সমাজকে সুন্দর ও শান্তিময় হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ আয়োজন করে যাচ্ছেন। আর ওই টুর্ণামেন্ট আয়োজনের স্বার্থকতা আসবে যখন আমাদের এলাকার খেলোয়াড়রা তাদের দক্ষতা ও প্রতিভা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়াবেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর দেশের মাটিতে বসে ফুটবল টুর্ণামেন্ট দেখতে পেরে সত্যিই আনন্দ পেয়েছি।

টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা তোফজ্জাল আলম তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল বাসিত বকুল, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজাম উদ্দিন শাহ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শানুর আলী, খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com