• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ ৩:২০
আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ ৩:২০

 

নিউজ ডেস্ক
রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

গত ১৮ সেপ্টেম্বর অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের প্রধান হিসেবে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর ৬ অক্টোবর ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম