• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

টাঙ্গুয়ার হাওরে বুনো হাঁস-পাখি শিকার, তিনজনকে আটক

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৭:৫৩
আপডেট: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৭:৫৩

 

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম