• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১:২৮
আপডেট: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১:২৮

 

নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ বেশি আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমাদের কাছে সুপারিশ আসছে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। মানুষ বলছে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তারা কাঙ্খিত সেবা পাচ্ছেন না। একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা দূরীকরণের জন্য তারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে ‘স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৌরসভার অবস্থা ভালো না। অনেকের বেতন বাকি। এগুলো বিলুপ্ত করা যায় কি না দেখতে হবে। পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কি না সেটাও সংস্কার কমিশন ভাবছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, স্কুল-কলেজের শিক্ষক বা চাকরিজীবীদের সুযোগ দেয়া যেতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম