• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগের নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনতে হবে

প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ২:০২
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ২:০২

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ ইয়ূথ ফোরাম সভাপতি মো.সাইদুর রহমান বলেছেন, হাসিনার পাতানো নির্বাচনে সহযোগিতাকারী সকল নির্বাচন কমিশনার, আমলা ও সে সকল নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর নেতাদেরও বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারী ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২০১৪, ‘১৮ এবং ২৪ এর অবৈধ ও প্রহসনের সংসদ নির্বাচনের আয়োজক শেখ হাসিনা, নির্বাচন কমিশনার ও সহযোগিতাকারী সকল আমলাদের বিচারের দাবিতে’ বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে তোপখানা রোড হয়ে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন, ‘গত বছরের ঠিক আজকের এই দিনে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের জনগনের ভোটাধিকার হরণ করে তার ক্ষমতাকে প্রলম্বিত করতে এক পাতানো নির্বাচনের আয়োজন করেছিল।

ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিলুপ্ত করে ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালে মধ্যরাতের ভোটের আয়োজনও সম্পন্ন করেছিলেন শুধুই ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা সব সময়েই তার সেই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আজকের এই নতুন বাংলাদেশে দ্রুত নির্বাচনের আয়োজন করা এখন দেশের ভোটাধিকার বঞ্চিত আপামর জনতার দাবি।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, গত বছরের ঠিক আজকের এই দিনে এই একই স্থানে আমরা তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাতানো নির্বাচনের প্রতিবাদে গর্জে উঠে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা বাংলাদেশ ইয়ূথ ফোরাম গণতন্ত্র রক্ষার দাবিতে কখনোই পিছপা হইনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনা আমলের সুবিধাভোগী দালালরা বহাল তবিয়তে আছে। তাদেরকে অবিলম্বে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন দেশের জনগনের প্রধানতম দাবি।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, গনতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, বাংলাদেশ ইয়ূথ ফোরামের সহ-সভাপতি বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, সৈকত রায়হান ও মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম