• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে : ফারুক

প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ২:১২

IMG 9409

সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে : ফারুক

নিউজ ডেস্ক

বিএনপি শেখ হাসিনার মত দেশে আয়নাঘর তৈরি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটা প্রমাণ করুন।

তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার প্রেতত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুনগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পস্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সকল পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বের দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক, আমার নেতা তারেক রহমান বলেছেন আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবো। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com