• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করলেন মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ৭:৫৫
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ৭:৫৫

খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
গুলশানের ফিরোজায় প্রবেশ করছেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিবেন। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গেটের সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন। এ সময় রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানান তিনি।

তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের জমাট দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও।

সরেজমিনে দেখা যায়, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশান ২-এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২-এর গোল চত্বর ও কাকলী হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা ৩টা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com