• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৬:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৬:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী বলেছেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রহুল কবির রিজভী বলেন, ‘আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি-না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি-না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মত ভয়ংকর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।’

জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম