• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সীমান্তে শান্তির লক্ষ্যে আগামী মাসে বিজিবি—বিএসএফ এর ডিজি পযার্য়ে বৈঠক : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ ৫:৩৫
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ ৫:৩৫

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

স্বরাষ্ট্র উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে এখন কোন উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নিমার্ণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকতার্দের সাথে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পযার্য়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রনালয় থেকে তাদেরকে চিঠিও দেয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়।

সারের কোন সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। কোন ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদেরর ডিলারশিপ চলে যাবে। কোন অবস্থায় তাদের ছাড় দেয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরো বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশী মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম