• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জুনের মধ্যে নির্বাচন চায় বিএনপি : মেজর হাফিজ

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৭:০৯
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৭:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি চায় এ বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। ছাত্ররা এমন কথা বলে যে, ’৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো দোষের কিছু না।

তিনি আরও বলেন, ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ভারতের সাহায্য নিয়ে নানাভাবে দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে জুলাই আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম