• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিজড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৪:৩৫
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৪:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুর থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন তারা।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে গতকাল শুক্রবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম