• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : ওয়াহাব আকন্দ

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৫:৫৬
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৫:৫৬

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন লোক বিএনপিতে প্রয়োজন নেই। বিগত লড়াই সংগ্রামে যারা ছিল তারা আগামীদিনেও মাঠে থাকবে। খুনি শেখ হাসিনার দোসরদের ঠাঁয় বিএনপিতে হবে না। কাউকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দেওয়া হবে না। দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াহাব আকন্দ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খননসহ বহু উন্নয়নমূলক কর্মসূচি পালন করেছেন। সৌদী আরবের মরু অঞ্চলে নিম গাছ রোপন করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছিলেন। তাঁর নেতৃত্বেই জনশক্তি রপ্তানিতে নবদিগন্ত সূচিত হয়েছিল।

ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, সৈয়দ শরীফ, আ: রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মহিলা দলের সভানেত্রী খালেদা আতিক প্রমূখ।

দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদল, শ্রমিক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে পথচারি, শ্রমজীবী, রিক্সা চালক ও অসহায় মানুষদের মাঝে খিচুড়ী বিতরণ করেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম