• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৭:২০
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৭:২০

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

‎
‎আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে রাজশাহীর গণকপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করে।
‎
‎নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার জন্য উগ্র সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে ও আদিবাসী গ্রাফিতিযুক্ত পাতা ছিড়ে ফেলার অপচেষ্টা করে। এতে করে আদিবাসীরা ১৪ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে আদিবাসী গ্রাফিতি পুর্নবহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ঘটনাস্থলে উগ্রসাম্প্রদায়িক সংগঠনটি আদিবাসী ছাত্র-জনতার উপর বর্বরোচিত হামলা চালায় ও গুরুতর যখম করে।
‎
‎পরদিন ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে আদিবাসীদের ছত্রভঙ্গ করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।
‎
‎বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। আরও বক্তব্য রাখেন- আদিবাসীনেতা আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- ন্যাপের রাজশাহীর সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, শ্যামল কুমার খালকো, যাদু কুমার দাসসহ আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com