• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: গোলাম পরওয়ার

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১২:৪৩

96369

দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: গোলাম পরওয়ার

জনতার আওয়াজ ডেস্ক
দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ৫ আগস্টের পরে বাইরে থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব প্রতিহত করে অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গোলাম পরোয়ার।

তিনি বলেন, আগামী নির্বাচনে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, শক্তি ঐক্যবব্ধ হয়ে নির্বাচনে যেতে পারলে আওয়ামী ফ্যাসিবাদ রাজনীতিতে জিরো করে দেওয়া যাবে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। ফ্যাসিবাদের দোসররা জামায়াতে ইসলামীকে যেভাবে নির্মূল করতে চেয়েছিল, তাদের মুখেও এখন সেই গন্ধ পাওয়া যাচ্ছে। এ পথ সর্বনাশা। আসুন, আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে যাই।’

পরওয়ার বলেন, ‘আমরা রাজনৈতিক দলের নেতারা গত তিনটা নির্বাচনকে সুষ্ঠু করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছেন। ২৪-এর আন্দোলন আমাদের দেশের তরুণ ছাত্রদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানরা সেই আন্দোলন জীবন দিয়ে, রক্ত দিয়ে সফল করেছে। বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত সব হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেওয়া, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ যত মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমার, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক।

এ সম্মেলনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, কেশাবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী, মাওলানা কবিরুল ইসলাম, শাহআলম, শিবির সভাপতি আল মামুন, ইয়াকুব, সাব্বির ও ছাত্রনেতা আনোয়ার হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com