• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বয়োবৃদ্ধ উপদেষ্টা বিপ্লবী স্পিরিটে সরকার চলবে কিভাবে? নূর

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৬:৪১
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৬:৪১

9666696 2

বয়োবৃদ্ধ উপদেষ্টা বিপ্লবী স্পিরিটে সরকার চলবে কিভাবে? নূর

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দুঃকজনক হচ্ছে, অভ্যূত্থানের পর হয় বিপ্লবী সরকার। সিরিয়াতে দেখেছেন না ? এখানে বিপ্লব করেছি আমরা, ছাত্র-যুবক-তরুণরা। কিন্তু উপদেষ্টা পরিষদে আছে ৬০/৭০ বছরের বয়োবৃদ্ধরা। নড়তে পারেনা চরতে পারে না; ৩/৪ টা মিনিস্ট্রি নিয়ে বসে আছে। তাহলে বিপ্লবী স্পিরিটে সরকার চলবে কিভাবে ?

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খেলাফতে রাশেদা বাংলাদেশের উদ্যোগে ‘২৪ এর গণহত্যা সহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও আগ্রাসনের মোকাবেলায় করনীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা খুব হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কোনও রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে গঠন হয়েছে। আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের হয়তো বলা হয়েছে আপনাদের রেফারেন্সে নাম দিয়েন ৪/৫ টা। সেখান থেকে হয়তো ২/৩ জনকে নেয়া হয়েছে। আর কোন দলের রেফারেন্সে নেয়া হয় নাই কাওকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কই থেকে এই তালিকা আসলো? কোন এম্বাসি থেকে এই তালিকা আসলো? কোন গোয়েন্দা সংস্থা থেকে এই তালিকা আসলো আমরা জানি না।

তিনি বলেন, আমরা লুটপাট, গুম, খুন, হত্যার বিচার চাই। চব্বিশের গণহত্যার মাস্টারমাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার চাই। কিন্তু তাদেরই এখনো গ্রেপ্তার করা হয় নাই। একটা ট্রাইবুনাল গঠন করা হয়েছে, কিন্তু একটা ট্রাইবুনাল দিয়ে তো এই বিচার কাজ সম্পন্ন করা সম্ভব না। পাঁচটা ট্রাইবুনাল করে দিতো; বুঝতেছি না কেন এভাবে হচ্ছে।

নুর বলেন, আজকে পুতু পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে। এই ঘোড়ার ডিম করতে করতেই কাজ সেরে যাবে। এগুলো করতে করতেই তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি বিদেশি দেনদরবারের অনেক রাস্তা খুলে যাবে। শেষ পর্যন্ত বিচার আর নাও হতে পারে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না এই কথাটি কী বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে জোরেসোরে বলা হচ্ছে ? বলা হচ্ছে না। আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিস্কার না। আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গণঅভ্যূত্থানের চেতনাকে ধারণ করেন, গণঅভ্যূত্থানের স্পিরিটে যদি আগামীর বাংলাদেশ বিনির্মান করতে চান তাহলে আপনাদের পরিস্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোন আপস করবেন না।

যুদ্ধাপরাধীর নামে যখন জামায়াতের নেতাদের ফাঁসি দেয়া হচ্ছিলো তখন জামায়াতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, একসাথে সরকার গঠন করা বিএনপিও তখন কার্যত নিরব ছিলো বলে মন্তব্য করেন নুর।

খেলাফতে রাশেদা বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আজহারুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খেলাফতে রাশেদা বাংলাদেশের মহাসচিব মাওলানা মীর্জা ইয়াসীন আরাফাত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com