• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব : তারেক রহমান (ভিডিও)

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪০
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে ৩১ দফা বাস্তবায়নে জেলা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল সাড়ে ৪টার সময় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। পরে তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সাবলীল উত্তর দেন।

তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে। এ ছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।

তিনি উল্লেখ করেন- ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি দলটির সঙ্গে যারা জোটবদ্ধভাবে আছে তাদের সবাই মিলে এ দফাগুলো তৈরি করেছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় তারিকুল হাসান প্রমুখ।

কর্মশালায় জেলা বিএনপিসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম