• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর দু’বছর হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৪:১৫
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ৪:১৫

97854896

শরীয়তপুর দু’বছর হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

শরীয়তপুর প্রতিনিধি ঃ দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করা হলো । আজ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারা কর্তৃপক্ষ। দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ ও সচিব পর্যায়ের বৈঠক শেষে মরদেহ দুটি সৎকারের সিদ্ধান্ত নেয়ে সরকার। ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়। পরে কুটনৈতিক আলোচনার পর মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com