• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সৌদি প্রবাসীদের দেখতে গেলেন মরুভূমিতে আসিফ নজরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ৩:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ৩:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
সৌদি আরবে রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাজরাতে (কৃষি খামার) কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নি‌য়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২৯ জানুয়া‌রি) রিয়াদের বাংলা‌দেশ দূতাবাস জানায়, উপদেষ্টা কর্মীদের স‌ঙ্গে ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।

উপদেষ্টা তাদের সব সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন।

তি‌নি তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজ নেন। উপদেষ্টা তাদেরকে এত কষ্ট করে উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে পরামর্শ দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম