• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নয়, আপনারাই শেখ হাসিনার মতো হারিয়ে যাবেন: মাইনুল ইসলাম

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৯
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৯

বিএনপি নয়, আপনারাই শেখ হাসিনার মতো হারিয়ে যাবেন: মাইনুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনাকে উৎখাতে যারা বিএনপির ত্যাগ-তিতিক্ষা মুছে দিতে চায়, তাদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার মতো আপনারাও হারিয়ে যাবেন। কিন্তু বিএনপি হারাবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার শরীফ নাগিব (সন্তান) উদ্যোগে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমানের (টিপু মাস্টার) স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, ‘বিএনপির এই প্রথিতযথার (টিপু মাস্টার) স্মরণ সভায় আমরা হাজির হয়েছি। দেশের আনাচে-কানাচে এরকম টিপু ভাইদের অবদানের কারণে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে।’ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী সৈনিক যারা আমাদের থেকে হারিয়ে গেছেন, তাদের একটু মূল্যায়ন করবেন।’

তিনি আরও বলেন, আজকে যারা বলেন যে, বাংলাদেশ স্বাধীন করে ফেলেছেন। গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির তৃণমূল থেকে শুরু করে আমাদের নেত্রী পর্যন্ত জড়িত ছিল। এই অবদানকে আপনারা মুছে ফেলে দিতে চান। মনে রাখবেন, সেই অপচেষ্টা করলে শেখ হাসিনার মতো আপনারাও হারিয়ে যাবেন। বিএনপি হারাবে না, আমাদের টিপু ভাইয়েরা চিরদিন বেঁচে থাকবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপত্বিতে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাড আব্দুস সালাম আজাদ, মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুক্তিযুদ্ধ দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com