• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গঠন করবো

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:৩০
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:৩০

9600008 14

আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গঠন করবো

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন । | ছবি : নয়া দিগন্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আমরা ন্যায়-ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবো। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।

শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখার উদ্যোগে সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাওরান বাজার শাখার সভাপতি মো: আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণ আমির ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জননেতা ইঞ্জিনিয়ার নোমান আহমদী, মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসাইন।

আরো উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণ কর্মপরিষদ সদস্য মো: আলী আকবর হোসাইন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো: তোফাজ্জল হোসেন মজুমদার, কাওরান বাজার শাখার সহসভাপতি মো: মুহিব উল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুস সাওার, সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, বিএম সম্পাদক রফিকুল ইসলাম, দফতর সম্পাদক সোলায়মান হোসেন তুহিন প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ মোশারফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com