• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

গাজায় মজুদকৃত খাদ্যে শেষ হয়েছে

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:২১
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১১:২১

 

জনতার আওয়াজ ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার খাবার মজুত শেষ। দুই মিলিয়নের বেশি মানুষের উপত্যাকাটি এখন দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘আজ ডব্লিউএফপি তাদের শেষ খাবারের মজুতটুকু রান্নাঘরে পৌঁছে দিয়েছে। এই খাবারগুলো আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে’। বিবিসি।

ইসরাইলি বাধার মুখে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা। গত ২ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আবারও আগ্রাসনে নামে ইসরাইলি সেনারা। খাদ্যসহ চিকিৎসা ও নানারকম সরঞ্জাম বন্ধ করে দেয়। জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে দিয়েছে, জরুরি ব্যবস্থা না নিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করতে বাধ্য হতে পারে।

অন্যদিকে শনিবার গাজা সিটিতে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের কর্মীরা ভোরবেলা সাবরাপাড়ায় একটি বাড়িতে ইসরাইলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।

বাসাল বলেছেন, ‘৩০ জনেরও বেশি মানুষ বাড়ির ধ্বংসস্ত‚পের নিচে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’ ইসরাইলি সেনাবাহিনীর পক্ষে এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার ভোর থেকে শনিবার পর্যন্ত ১৪ ঘণ্টায় গাজায় ৪৫ জন নিহত হয়েছে। শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরাইলি অভিযানে কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে এই অঞ্চলে মোট যুদ্ধে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১,১৭,৪১৬ জন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম