• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেবলমাত্র কাগজে কী লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে : আলী রীয়াজ

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:৫৩
আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:৫৩

96555528 3

কেবলমাত্র কাগজে কী লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে : আলী রীয়াজ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। সোমবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা একটি অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি। এই পরিবর্তনকে অর্থবহ করতে কেবল সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং সব রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই আলোচনা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজপথে ও রাজনৈতিক চর্চার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘গত ১৬ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের চাপে নিপীড়নের শিকার হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন দমন-পীড়ন চালাতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, সেটি আট মাসেরও বেশি সময় ধরে চলেছে। হামলা-মামলা ও গ্রেফতার সত্ত্বেও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়ে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে আমরা যেন প্রাধান্য দেই এটিই আমাদের চাওয়া।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান উপস্থিতি রয়েছেন।
কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com