• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: এম এ মালিক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১২:০৪

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: এম এ মালিক

প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক বলেছেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে ফেঞ্চুগঞ্জবাসীও সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই সংগ্রামে ফেঞ্চুগঞ্জের বহু জাতীয়তাবাদী পরিবারের সদস্যরাও আহত হয়েছেন, কেউ কেউ হয়েছেন নির্যাতনের শিকার, তবুও জিয়ার সৈনিকরা পিছপা হননি।

তিনি বলেন, বিএনপি বিগত ১৬ বছর ধরে দেশের জনগণের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা, ভোটাধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলস আন্দোলন চালিয়ে গেছে। ছাত্র-জনতার এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীরাও প্রাণ দিয়েছেন। বিএনপির বহু নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে স্বৈরাচারী হাসিনার বিদায় ঘন্টা বাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে থেকেও নিরলসভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন।

তিনি ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে বলেন, যতই সময় ক্ষেপণ করা হবে, ফ্যাসিবাদী শক্তি ততই মাথাচাড়া দিয়ে উঠবে এবং নানা ষড়যন্ত্রের পথ বেছে নেবে। জাতীয়তাবাদী দল বিএনপি এই অপশক্তির ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন করতে দেবে না। তিনি তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে ও দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান।

বুধবার (১৪ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগ ফেঞ্চুগঞ্জ বাজারের সামাদ প্লাজার সামন থেকে শুরু হয়ে বাজারের ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীমী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এম এ মালিক।

এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আল কাউছার হাবিব টিটু, অর্থ সম্পাদক রিপন আহমেদ, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাছান চৌধুরী ইকবাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক ছলছু মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামাদ আলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার, যুগ্ন আহবায়ক মামুন আহমদ, উপজেলা জাসাস এর আহবায়ক জামাল আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিরাজ, জাহেদুল হক চৌধুরী ইপু, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংস্থা ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মজিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রাশেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা রাহি, ঢাকা বিএনপি নেতা প্রফেসর মিথিলা, ঢাকা বিএনপি নেতা ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিসিকের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিদ হোসেন সাবু, ছাত্রদল নেতা আমিনুল হক, বাহার চৌধুরী, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম রিয়াদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক সজিব আহমেদ, তারেক রহমান এক্য পরিষদ সিলেট জেলা আহবায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ, ব্যবসায়ী আক্তার হোসেন সুমন প্রমুখ।সিলেট ভ্রমণ প্যাকেজ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com