• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে ড. মঈন খানের বাসায় নৈশভোজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১:৩৭

জার্মান রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে ড. মঈন খানের বাসায় নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার-এর বিদায় উপলক্ষে বুধবার, মে ১৪, ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য ড. আবদুল মঈন খান তাঁর বাসভবনে একটি নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজে উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সহ ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশের রাষ্ট্রদূতগণ।

নৈশভোজের শুরুতে মিসেস ড. আবদুল মঈন খান, এডভোকেট খন্দকার রোখসানা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে ড. মঈন খান রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে প্রদত্ব বক্তব্যে দেশের সর্বশেষ রাজনীতিক পরস্থিতি ও গণতন্ত্রে রূপান্তরের চ্যালেঞ্জ ও সুষ্ঠু নিরপেক্ষ নিবাচনের বিষয় সমূহ তুলে ধরেন।

পরে উপস্থিত ব্রিটিশ হাইকমিশনার সহ অন্যান্য রাষ্ট্রদূতরাও গণতন্ত্রে উত্তরণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

এ সময় যেসব দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন তারা হলেন: জার্মানি, নরওয়ে, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সুইডেন।