• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ২:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ২:৩৮

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এতে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’—এই ব্যানার নিয়ে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে অংশগ্রহণকারীরা পৃথক মিছিল সহকারে নগর ভবনের সামনে এসে জড়ো হন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে বারবার টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে গেল ২৭ মার্চ, ওই নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরবর্তীকালে ২২ এপ্রিল এই রায়ের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।