• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আমি আমার মতো করেই চলব: সিমরিন লুবাবা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১০:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১০:৫৩

96666589 3

আমি আমার মতো করেই চলব: সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক

এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন প্রয়াত আবদুল কাদের। তারই নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। এবার সেসব সমালোচকদের জবাব দিলেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লুবাবা। সেখানে তিনি লিখেছেন- আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব।

পোস্টে লুবাবা লিখেন, রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী।

তিনি আরো লিখেছেন, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

লুবাবা আরও বলেন, আমি বারবার বলি— আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com