• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

তিনদফা দাবি আদায়ে গণ-অনশনে যাচ্ছে জবি

প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:৪০
আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:৪০

9655548 1

তিনদফা দাবি আদায়ে গণ-অনশনে যাচ্ছে জবি

জবি প্রতিনিধি

হামলাকারী পুলিশদের বিচার ও তিনদফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। জুমার নামাজের নামাজের আগে ঘোষণা না আসলে জুমার নামাজের পর গণ-অনশন কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৬ মে) যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেক শিক্ষার্থী রাতভর যমুনার সামনে অবস্থান করেন।

টানা তৃতীয় দিনের মত চলা অবস্থান কর্মসূচিতে শুক্রবার বার বেলা বাড়ার সাথে শিক্ষার্থীদের সমাগম বৃদ্ধি পেতে থাকে। বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীদের এলামনাই সংগঠনগুলোর উপস্থিতিও লক্ষ্য করা যায়। এছাড়া, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে, বুধবার দিবাগত রাত ১২ টায় একটি সংবাদ সম্মেলনে, অবস্থান কর্মসূচির দুই দিন পূর্ণ হলেও সরকারের পক্ষ থেকে কোন ঘোষণা না আসায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দীন শুক্রবারে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গণসমাবেশ এর ঘোষণা দেন এবং জুমার নামাজের আগে দাবির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসলে জুমার পর থেকে গণ-অনশনের ঘোষণা দেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ১৪ই মে-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বলেন, যাদের কাছে আমাদের দাবি নিয়ে এসেছি, তাদের কর্ণকুহরে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আমাদের দাবি আদায় হবে, নয়ত আমরা এখানেই থাকব, এখানেই আমাদের মৃত্যু হবে। আমাদের দাবি আদায় হলে আমাদের কর্মসূচি তাৎক্ষণিকভাবে সমাপ্ত করব।

তিনদফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলোর সমন্বয়ে গঠিত ‘জবি ঐক্য’ সংগঠনের পক্ষ গত মঙ্গলবার ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি দেয়া হয়। শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদের সামনে এলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিয়ে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করে ফলে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। এরপর শিক্ষার্থীরা তিনদফা দাবির সাথে হামলাকারী পুলিশদের বিচার চেয়ে কাকরাইল মসজিদের সামনে রাত-দিন টানা অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হল- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com