• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরের সাবেক পৌর মেয়র গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৮:৫৯
আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৮:৫৯

96555896 15

শরীয়তপুরের সাবেক পৌর মেয়র গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ১২টার দিকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছিলেন বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সরকারি শামসুর রহমান কলেজের ছাত্র ও স্থানীয় জনতার ওপর হামলা চালান তিনি। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। পরে বৃহস্পতিবার দিনগত রাতে দেশ ছেড়ে সৌদি আরবে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘ছাত্রজনতার আন্দোলনের সময় আব্দুল আউয়াল সরদার এবং তার লোকজন গোসাইরহাটে প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। মূলত তিনি হজের কথা বলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।’

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, ‘সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে এমন একটি তথ্য পেয়েছি। তবে ফরমালি কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com