• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দাবি না মানলে বুধবারও কর্মসূচি, দুপুরে বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৩:২৫
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৩:২৫

98785696

দাবি না মানলে বুধবারও কর্মসূচি, দুপুরে বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি না মানলে আগামীকাল (বুধবার) সাড়ে ১০টায়ও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ করেছি। মিডিয়া প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ জানাচ্ছি। কর্মসূচিতে সব পর্যায়ের কর্মচারীরা নেমে এসেছে। সারা দেশে আন্দোলন হয়েছে। আপনারা (কর্মচারীরা) সারা দেশে আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি জানান, অধ্যাদেশ থাকলে অপপ্রয়োগ করা হবে। অনেক মন্ত্রণালয়ে কঠোরভাবে বলা হয়েছে যে তোমরা বাইরে যেতে পারবে না।

দুপুর ২টায় ভূমি সচিবের সঙ্গে এ বিষয়ে সভা হবে জানিয়ে নুরুল ইসলাম বলেন, তাকে সভাপতি করে একটি পর্যালোচনা কমিটি করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, আমাদের আন্দোলন চলবে। আন্দোলন আরও বেগবান হবে। প্রধান উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার আগে যেন বিষয়টা সুরহা করে যান। আজ বিকেল ৪টায় কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল (বুধবার) সাড়ে ১০টায় কর্মসূচি রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com