• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্যা মাসুদ ও সুব্রত বাইন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৬:৫১
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৬:৫১

965558969 1

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্যা মাসুদ ও সুব্রত বাইন গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী আটক করেছে বলে জানায় স্থানীয়রা। তবে, আটকের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা আটকের খবর শুনেছি। তবে কে, কখন, কোথা থেকে আটক করেছে- সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরাও বিষয়টি জানার চেষ্টা করছি। এ অভিযানে জেলা পুলিশের কোনো সদস্য অংশ নেয়নি।

উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তালিকায় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের নামও ছিল।

নব্বইয়ের দশকের শেষ দিকে (১৯৯৭ সালে) ঢাকার অপরাধজগতে সক্রিয় থাকা সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গঠন করে ভয়ংকর অপরাধচক্র ‘সেভেন স্টার গ্রুপ’। এই গ্রুপে একসঙ্গে কাজ করার সুবাদে মোল্লা মাসুদের সঙ্গে সুব্রত বাইনের ঘনিষ্ঠতা আরও গভীর হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com