• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আর কোনো তালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : খোকন

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:৩৬
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:৩৬

আর কোনো তালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : খোকন

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি, এ নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা, হামলা, গুম, খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তাল বাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই।’

তিনি বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করব। সবার স্বাধ্যমতো আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো উপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব।

নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com