• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

১১ মাসেই কুরআনের হাফেজ ১০ বছরের মুনতাসির

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:২০
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:২০

১১ মাসেই কুরআনের হাফেজ ১০ বছরের মুনতাসির

কুমিল্লা প্রতিনিধি
মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআনকে নিজের হৃদয়ে ধারণ করেছেন ১০ বছরের শিশু আবদুল্লাহ আল মুনতাসির। বৃহস্পতিবার (২৯ মে) রাতে তাকে ফুলেল শুভেচ্ছা ও পাগড়ি পরিয়ে সংবর্ধনা এবং তার শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদকে পুরস্কৃত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

হাফেজ মুনতাসির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের পিপড্ডা গ্রামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ খুরশিদ আলমের ছেলে।

জানা যায়, শিশু মুনতাসির তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে হাফেজ বানানো। ওই লক্ষ্যে ২০২৪ সালের শুরুর দিকে পাশের চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে তাকে ভর্তি করিয়ে দেন। পরে মুনতাসির নাজেরা শেষ করে হিফজ শুরু করে এবং মাত্র ১১ মাসে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে। সন্তানের এমন সাফল্যে খুশি বাবা-মাসহ এলাকাবাসী।

মুনতাসিরের মা কামরুজ্জাহান রুমি বলেন, আমার ছেলের এমন সাফল্যে আমি মুগ্ধ। ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন আমার, সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

শিশু হাফেজ আবদুল্লাহ আল মুনতাসির বলেন, মা-বাবা এবং শিক্ষকদের স্বপ্নপূরণ করে বড় আলেম হওয়াই আমার আসল উদ্দেশ্য।

চারিজানিয়া নেছারিয়া হামিদীয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারি ফয়সাল মাহমুদ বলেন, আবদুল্লাহ আল মুনতাসির যথেষ্ট মেধাবী এবং পড়ায় মনযোগী। তার পড়ার আগ্রহ দেখে শিক্ষক মেহনত করায় এ সফলতা এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com