• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আবরার ফাহাদের ভাইকে হত্যার হুমকি ছাত্র ইউনিয়ন নেতার, থানায় জিডি

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:৫৬
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক

২০১৯ সালে ছাত্রলীগের অত্যাচারে নির্মমভাবে নিহত হন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। তার ছোট ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমের বিরুদ্ধে।

এ নিয়ে শুক্রবার (৩০ মে) বিকালে শাহবাগ থানায় শাহরিয়ারসহ দুইজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন আবরার ফাইয়াজ।

এসময় সাংবাদিকদের আবরার ফাইয়াজ জানান, ছাত্রলীগের হাতে নিহত হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করছে একটি মহল। যার কারণেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী। এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে শঙ্কার কথা জানান তিনি।

এর আগে, গত ২৭ মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম