• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হৃদরোগ সচেতনতা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি : ডা. জুবাইদা রহমান

প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫ ১:৩০
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫ ১:৩০

হৃদরোগ সচেতনতা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি : ডা. জুবাইদা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
হৃদরোগ সচেতনতা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রতিরোধক ব্যবস্থা প্রযোজ্য। সময়মতো ব্যবস্থা নিলে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে হৃদরোগীদের মাঝে চিকিৎসাসেবা ও হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তার পক্ষে বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি হসপিটাল) সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটু।

এদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলার সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. আজফারুল হাবিব রোজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, মীর শাহে আলম, শহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ।

বাদ জুমা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করে জেলা বিএনপি। এ ছাড়া দুপুর ২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।

এরপর শহরের খান্দার এলাকায় মাদ্রসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করে জেলা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

পরে অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের লেখা বই ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’ বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com