• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জিয়া পরিবার দেশকে দেশি-বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করেছে : খোরশেদ

প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫ ৯:১১
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫ ৯:১১

জিয়া পরিবার দেশকে দেশি-বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করেছে : খোরশেদ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, শহীদ জিয়া ও জিয়া পরিবার চরম দুর্যোগে বার বার বাংলাদেশকে রক্ষা করেছেন, আলোর পথ দেখিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব দেশবাসীকে পাক হানাদার বাহীনির বন্দুকের নলের মুখে রেখে পালিয়ে গেলেও শহীদ জিয়া মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন।
শনিবার (৩১ মে) শহরের মাসদাইর তালাফ্যাক্টরি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত রান্না করা খাবার বিতরণ ও দোয়া মাহফিল কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালেও দেশ যখন চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করছিল তখনও শহীদ জিয়া আলোকবর্তিকা হয়ে সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশকে স্থিতিশীল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়াকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করা স্বৈরাচার এরশাদের কবল থেকে দেশকে ১৯৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বার করেন। এরই ধারাবাহিকতায় ফ্যাসিষ্ট হাসিনার পতনও হয়েছে শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে।বাংলাদেশ যখনই কোন সংকটে পরেছে তখনই জিয়া পরিবার দেশী বিদেশী শত্রæর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন।
খোরশেদ আরো বলেন, এখন সময় এসেছে জিয়া পরিবারের নেতৃত্বে ফ্যাসিষ্ট হাসিনা কর্তৃক ধংস করা অর্থনীতি ও গণতন্ত্রকে পুননির্মাণ করার। তাই ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান খোরশেদ।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো ও জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামাদলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ।
মহানগর বিএনপি নেতা ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খন্দকার, মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, মহানগর বিএনপি নেতা সরকার মুজিব, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহা, মহানগর কৃষক দল নেতা রানা মুজিব, নাজমুল কবির নাহিদ, আক্তার হোসেন, আওলাদ হোসেন, শেখ মো: আমান, খসরু নোমান, বাচ্চু ব্যাপারী, রানা মুন্সী, মাসুম খন্দকার, মো: মাসুদ, আরিফ আকন্দ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com