• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন : সেলিমা রহমা

প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫ ১১:০৮
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫ ১১:০৮

966696589

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন : সেলিমা রহমা

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বিদেশি চমক আর মুখের কথায় দিন চলবে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিন।

শনিবার (০১ জুন) বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। যদি বিগত ১০ মাসে সংস্কার করেই থাকেন তবে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের এমন দশা কেন? এখনো কেন মব জাস্টিস হচ্ছে? দেশে খুনসহ অত্যাচার বেড়েছে, তাহলে কী সংস্কার করছেন? পুলিশের পোশাক পরিবর্তন কি কোনো সংস্কারের মধ্যে পড়ে? সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে মানুষের চিন্তা-চেতনাকে।

তিনি আরও বলেন, শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যরা ৭১-এর মতোই ২০২৪ সালেও জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছে, এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। দলের কর্মীবাহিনীর কথা তারা কখনোই চিন্তা করেন না, তারা শুধু চিন্তা করে বাংলাদেশের সম্পদ, লোভ-লালসা আর ক্ষমতার সিংহাসন। পক্ষান্তরে জিয়া পরিবার সবসময় জনগণের সঙ্গে ছিল এবং থাকবে।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com